সকল অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি আগামী ১২ অক্টোবর, ২০২৫ থেকে শুরু হবে। মনপুরা স্কুলের জন্য নির্ধারিত তারিখ পরে জানিয়ে দেয়া হবে। এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করতে নিবন্ধনকৃত রেজিস্ট্রেশন ফর্মের এক কপি ফটোকপি অবশ্যই শ্রেণি শিক্ষকের নিকট জমা দিতে হবে। মূল কপিটি অভিভাবক নিজের কাছে সংরক্ষণ করবেন।সকলের সহযোগিতা কাম্য।