Message from Principal

WhatsApp Image 2025-05-07 at 20.15.28_f269480f
সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনপুরা শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।

মানবজাতিকে মহান সৃষ্টিকর্তা সকল গুনে গুনান্নিত হওয়ার পরিপূর্ণ ক্ষমতা দিয়েই সৃষ্টি করেছেন। এতদ্সত্ত্বেও তারা তা অর্জন করতে ব্যর্থ হচ্ছে একমাত্র ত্রুটিপূর্ণশিক্ষা ব্যবস্থার কারণে। তাই আমাদের শিক্ষার্থীরা যেন ত্রুটিপূর্ণ শিক্ষার কবলে না পড়ে জীবন গড়ার সূচনার পূর্বেই হেরে না যায় বরং আলোকিত মানুষ হয়ে স্বীয় দেশ ও জাতির সার্বিক কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে উঠতে পারে সে লক্ষ্যকে সামনে রেখেই ২০১৪ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে “মনপুরা ̄স্কুল ও কলেজ” শিক্ষার আলো মানুষের মনকে বিকশিত করে, বিকশিত করে মানবিক গুণাবলীকে । প্রত্যেক ভাল মানুষের মধ্যে এ মানবিক গুণাবলী থাকা অত্যাবশ্যক। মানবিক ̧গুণাবলী অর্জনের একটি অন্যতম মাধ্যম হচ্ছে মান-সম্পন্ন শিক্ষা ও মান-সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মান-সম্মত পাঠদান পদ্ধতি, নৈতিকতা, সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ, শৃঙ্খলাবোধ, ও আদর্শিক জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে।

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন, উন্নত চরিত্র গঠন ও অত্যাধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন * আদর্শ নাগরিক তৈরিতে এই শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধপরিকর । নিয়ম-শৃঙ্খলার যথাযথ প্রয়োগ ছাড়াও আছে বিষয় ভিত্তিক ও সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন ও উত্তর পত্র মূল্যায়ন প্রসঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ নিবেদিত প্রধান শিক্ষক-শিক্ষিকা বৃন্দ । ফলে অত্র প্রতিষ্ঠান একজন শিক্ষার্থীকে ভাল গুনে ̧গুনান্নিত করে সত্যিকারের আলোকিত মানুষ গড়তে সক্ষম। তাই সকল শিক্ষার্থীকে আহ্বান জানাই সুশিক্ষিত হয়ে আলোকিত ও সুনাগরিক হয়ে উঠা সেই সাথে সম্মানিত অভিভাবকদের নিকট অনুরোধ-আপনার সন্তানদের “মনপুরা ̄স্কুল ও কলেজ” এর মত একটি শিক্ষা প্রতিষ্ঠানের সস্পর্শে এনে দিন। আমরা আপনাদের উপহার দেব একটি সুসন্তান, সুনাগরিক ও আলোকিত মানুষ ।

পরিশেষে আমরা বলতে পারি, প্রতিষ্ঠানটি শুধু এলাকায় নয়, এদেশের শিক্ষা ক্ষেত্রে হবে একটি আদর্শ মাইল ফলক। আর এ প্রত্যাশা পূরণে নিরলস প্রচেষ্টা, সততা ও নিষ্ঠা অব্যহত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ । আফরোজ আক্তার অধ্যক্ষ মনপুরা স্কুল ও কলেজ